আমাদের পরিচিতি
2019 সাল থেকে বনশ্রীতে কুরআন, সুন্নাহ ও জেনারেল শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান।
শিক্ষা ছাড়া জীবন অন্ধকার
শিক্ষা ছাড়া মানুষের জীবন অন্ধকার। বিশেষ করে ইসলামী শিক্ষা একজন মুসলমানকে দ্বীনি ও দুনিয়াবি জীবনে সঠিক দিকনির্দেশনা দেয়। এজন্য শিশুদের শৈশব থেকেই কুরআন-হাদীসভিত্তিক শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।
যেহেতু মাদরাসা হলো দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান, তাই সেখানে গড়ে ওঠে যুগসচেতন আলেম, ইসলামের সৈনিক, নৈতিকতায় দৃঢ় মানুষ এবং আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম।
আলহামদুলিল্লাহ, এই লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত উন্নত পরিবেশে যুগোপযোগী শিক্ষাকারিকুলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে নূরানী, নাজেরা, হিফজুল কুরআন ও কিতাব বিভাগের (মাদানী নেসাব) শিক্ষাব্যবস্থার আয়োজন করেছে নাদওয়াতুল কুরআন মাদরাসা।
মহানবী হযরত মুহাম্মদ ﷺ বলেছেন, “দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক নারী-পুরুষের জন্য ফরজ।” একজন শিক্ষিতা নারী শুধু একটি পরিবার নয়, বরং একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। এই চিন্তা থেকেই বালিকা শাখার যাত্রা।

মুফতি রাকিবুল হাসান
মুহতামিম ও মুদীর, নাদওয়াতুল কুরআন মাদরাসা
মুহতামিমের পরিচিতি ও বার্তা
মুফতি রাকিবুল হাসান
হাফিযাহুল্লাহমুহতামিম ও মুদীর, নাদওয়াতুল কুরআন মাদরাসা
আল্লাহভীরু ও সুন্নাতের অনুসারী প্রকৃত মুমিন এবং দেশপ্রেমে উজ্জীবিত জাতি গঠনই নাদওয়াতুল কুরআন মাদরাসার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
আলহামদুলিল্লাহ, এই লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত উন্নত পরিবেশে যুগোপযোগী শিক্ষাকারিকুলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে নূরানী, নাজেরা, হিফজুল কুরআন ও কিতাব বিভাগের (মাদানী নেসাব) শিক্ষাব্যবস্থার আয়োজন করেছে নাদওয়াতুল কুরআন মাদরাসা।
আল্লাহ তা’আলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!
وَالسَّلَام
মুফতি রাকিবুল হাসান
আমাদের চারটি মূল ভিত্তি
কুরআন ও হাদীস
নূরানী, নাজেরা ও হিফজ থেকে কিতাব বিভাগ পর্যন্ত
জেনারেল শিক্ষা
বাংলা, ইংরেজি ও গণিতের সমন্বিত পাঠ
আমল ও আখলাক
সুন্নাহ মোতাবেক জীবন ও নৈতিকতার প্রশিক্ষণ
দেশপ্রেম
দায়িত্বশীল নাগরিক ও দাঈ ইলাল্লাহ গড়া
যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি
- 01
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল শিক্ষা ভবন, খেলাধুলার মাঠ ও আবাসিক ভবন নির্মাণ
- 02
গবেষণামূলক হাদীস, ফিকহ, তাফসীর, দাওয়াহ ও আকাইদ বিভাগ খোলা
- 03
বালিকা শাখায় কিতাব বিভাগ (মাদানী নেসাব) চালু করা
- 04
সকল শ্রেণি-পেশার মানুষের জন্য স্বতন্ত্র দ্বীন শিক্ষা বিভাগ
- 05
ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা
- 06
আদর্শ হাসপাতালসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ
مدرسة ندوة القرآن