01ফি ও বেতনের পরিমাণ
সব ফি ও বেতনের পরিমাণ প্রতি শিক্ষাবর্ষের প্রসপেক্টাসে দেওয়া থাকে, যা বালক ও বালিকা শাখার পৃষ্ঠায় দেখা ও ডাউনলোড করা যায়। কর্তৃপক্ষ প্রয়োজনে পরিমাণ পরিবর্তন করতে পারেন।
02যেভাবে পরিশোধ করবেন
- ভর্তি ফি ও মাসিক বেতন মাদরাসা অফিসে জমা দিয়ে রশিদ বুঝে নিন
- মাসিক বেতন মাসের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করুন (প্রসপেক্টাসের নিয়ম অনুযায়ী)
- ওয়েবসাইটে কোনো অনলাইন পেমেন্ট নেওয়া হয় না
03ফি ফেরত
ভর্তি বাতিল বা অন্য কোনো কারণে ফি ফেরতের আবেদন লিখিতভাবে মাদরাসা অফিসে জমা দিতে হবে। ফেরত দেওয়া হবে কি না এবং কত টাকা, তা মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।
04দান ও অনুদান
দান শুধু সহযোগিতা পৃষ্ঠায় দেওয়া অফিসিয়াল ব্যাংক হিসাব বা মোবাইল নম্বরে পাঠান। পাঠানোর পর অফিসে ফোন করে নাম ও লেনদেন নম্বর জানালে রশিদ দেওয়া হবে।
দান আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়, তাই সাধারণত ফেরতযোগ্য নয়। তবে ভুল নম্বরে বা ভুল পরিমাণ পাঠানো হলে দ্রুত অফিসে জানান; যাচাইয়ের পর ফেরতের ব্যবস্থা করা হবে।
05যোগাযোগ
এই নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন থাকলে ইমেইল করুন salam@nadwatulquran.com ঠিকানায়, অথবা কল করুন 01318-761900 নম্বরে। ঠিকানা: বাড়ি-14, রোড-1, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-1219।
অন্যান্য নীতিমালা: গোপনীয়তা নীতি · ব্যবহারের শর্তাবলি