Skip to content
নাদওয়াতুল কুরআনমাদরাসা · বনশ্রী, ঢাকা
বালক শাখা

কিতাব বিভাগ

মাদানী নেসাব

প্রথম ও দ্বিতীয় বর্ষ (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি)

হিফজের পর একজন তালিবুল ইলমকে যুগসচেতন আলেম ও দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে মাদানী নেসাবের অধীনে আরবি, কুরআন তরজমা, সরফ-নাহু, ফিকহ ও আকীদার সাথে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটির সমন্বিত শিক্ষা।

আরবি, ইংরেজি ও বাংলায় দক্ষতাআবাসিক ও অনাবাসিকএস.এস.সি পরীক্ষার সুযোগ

2 বর্ষ

প্রথম ও দ্বিতীয় বর্ষ

11-15 বছর

ভর্তির বয়সসীমা

6 মাস

আরবিতে কথা বলার যোগ্যতা

চতুর্থ বর্ষ

শেষে এস.এস.সি পরীক্ষার সুযোগ

মুফতি রাকিবুল হাসান

মুফতি রাকিবুল হাসান

মুহতামিম ও মুদীর, নাদওয়াতুল কুরআন মাদরাসা

মুদীরের বার্তা

হিফজের পর, এক মহৎ অভিযাত্রার সূচনা

আল্লাহ তা’আলা বলেন, “বল, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? বিবেক-বুদ্ধিসম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে।” (সূরা যুমার: 9)

কুরআন হিফজ করা একজন তালিবুল ইলমের জীবনে এক মহামূল্যবান অর্জন, তবে হিফজ কেবল একটি যাত্রার সমাপ্তি নয়, বরং এক মহৎ অভিযাত্রার সূচনা। কুরআন মুখস্থ করার পর প্রতিটি তালিবুল ইলমের প্রধান লক্ষ্য হওয়া উচিত একজন যুগসচেতন, নিষ্ঠাবান আলেম ও দাঈ ইলাল্লাহ হয়ে ওঠা, যেন কুরআনের আলো সমাজ ও জাতির মাঝে ছড়িয়ে দিতে পারে।

একজন আলেম দ্বীনি ইলমের পাশাপাশি জাগতিক শিক্ষায়ও দক্ষ হলে দ্বীন ও দুনিয়ার সমন্বিত নেতৃত্ব দিতে পারেন। এই উদ্দেশ্যে নাদওয়াতুল কুরআন মাদরাসা মাদানী নেসাবের অধীনে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত, যুগোপযোগী শিক্ষা কার্যক্রম চালু করেছে।

আমাদের লক্ষ্য, আদর্শবান, সুন্নাহ অনুসারী এবং দেশপ্রেমে উজ্জীবিত একটি প্রজন্ম গড়ে তোলা। আল্লাহ তা’আলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!

মুফতি রাকিবুল হাসান হাফিযাহুল্লাহ

মুদীর, নাদওয়াতুল কুরআন মাদরাসা

বৈশিষ্ট্যসমূহ

কিতাব বিভাগের বিশেষ বৈশিষ্ট্যসমূহ

  • প্রশিক্ষিত, অভিজ্ঞ ও শিক্ষাদানে আন্তরিক শিক্ষকমণ্ডলী
  • কুরআন, হাদীসের পাশাপাশি জেনারেল বিষয়ে বিশেষ গুরুত্ব
  • আরবি ভাষা ও জেনারেল বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষক
  • প্রথম বর্ষে মাত্র 6 মাসেই আরবিতে কথা বলার যোগ্যতা
  • 1 বছরের মধ্যে আরবি, ইংরেজি ও বাংলায় বক্তৃতার দক্ষতা
  • 1 বছরের মধ্যে আরবি, ইংরেজি ও বাংলায় রচনা লেখার দক্ষতা
  • প্রথম থেকে চতুর্থ বর্ষ শেষ করেই এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
  • আমল-আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব
  • সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ
  • মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার
  • অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা
  • সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ ও আবাসন
  • প্রত্যেক আবাসিক শিক্ষার্থীর জন্য স্বতন্ত্র খাট
  • দৈনন্দিন তা’লীম
  • সুন্নাহ মোতাবেক জীবন ও দাঈ ইলাল্লাহ হিসেবে গড়ে তোলা
  • প্রতি মাসে অভিভাবক ও জনসাধারণের জন্য দ্বীনি মজলিস
পাঠ্যসূচি

বর্ষ অনুযায়ী বিষয় ও পাঠ্যবই

দ্বীনি বিষয়ের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি।

পঞ্চম শ্রেণিবয়স 11-13 বছর আবাসিক/অনাবাসিক
#বিষয়পাঠ্যবই
1আরবি ভাষাএসো আরবি শিখি ও কাসাসুন নাবিয়্যীন (1ম খণ্ড)
2তামরীনআত-তামরীনুল কিতাবী
3ইলমুস সরফএসো সরফ শিখি
4সীরাতুর রাসূল ﷺরাসূল ﷺ-এর সংক্ষিপ্ত জীবনী
5ইসলামী আকীদাআকীদা বিষয়ক সংশ্লিষ্ট শীট
6বাংলা ও সাধারণ জ্ঞানবাংলা ভাষা ও সাহিত্য (পঞ্চম শ্রেণি) ও সাধারণ জ্ঞান শীট
7ইংরেজি ও গণিতEnglish Spoken & Math (Class 5)

অতিরিক্ত নির্দেশনা

  • 1নির্বাচিত 20টি হাদীস মুখস্থ।
  • 2যারা হাফেজ নয় তারা 29 ও 30 পারা মুখস্থ করবে।
  • 3হাফেজ ছাত্রদের প্রতি ফাতরায় 15 পারা পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষার ধরন ও বিষয়

পরীক্ষার ধরন: লিখিত ও মৌখিক।

প্রথম বর্ষ

লিখিত
জেনারেল বিষয়ে তৃতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত
মৌখিক
কুরআনুল কারীমের সহীহ তেলাওয়াত

দ্বিতীয় বর্ষ

লিখিত
নির্ভুল আরবি লেখা; জেনারেল বিষয়ে পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত
মৌখিক
কুরআনুল কারীমের সহীহ তেলাওয়াত ও যেকোনো আরবি কিতাব পড়তে পারা

প্রসপেক্টাস

কিতাব বিভাগের প্রসপেক্টাস

মাদানী নেসাবের প্রথম ও দ্বিতীয় বর্ষের পাঠ্যসূচি ও কিতাব, ভর্তি পরীক্ষা, ফি ও বেতন, আবাসিক নিয়ম, খাবার তালিকা ও মুদীরের বার্তা, সব এক জায়গায়।

  • 12 পৃষ্ঠা
  • PDF · 2.5 MB
PDF ডাউনলোড
বালক শাখার অন্যান্য বিভাগের প্রসপেক্টাস দেখুন

ভেতরের কিছু পৃষ্ঠা, চাপ দিলেই খুলবে

প্রয়োজনীয় তথ্য

ফি, আবাসন ও নিয়মাবলি

কিতাব বিভাগ (ভর্তি)

বিবরণপুরাতন শিক্ষার্থীনতুন শিক্ষার্থী
ভর্তি ফরম—600 টাকা
ভর্তি ফি—5,000 টাকা
সেশন ফি10,000 টাকা10,000 টাকা
আইডি কার্ড200 টাকা200 টাকা
সর্বমোট10,200 টাকা15,800 টাকা

কিতাব বিভাগ (মাসিক)

বিবরণঅনাবাসিকআবাসিক (এসি)আবাসিক (নন-এসি)
টিউশন ফি4,000 টাকা4,000 টাকা4,000 টাকা
খাবার বাবদ4,000 টাকা6,000 টাকা6,000 টাকা
হোস্টেল চার্জ500 টাকা3,000 টাকা1,500 টাকা
সর্বমোট8,500 টাকা13,000 টাকা11,500 টাকা

কিতাব বিভাগ (পরীক্ষার ফি)

বিবরণপরিমাণ
অর্ধ-বার্ষিক/বার্ষিক পরীক্ষা700 টাকা

বেতনসহ সকল ফি প্রতি মাসের 7 তারিখের মধ্যে পরিশোধযোগ্য। মানি রিসিট ছাড়া লেনদেন করবেন না।

কিতাব বিভাগে ভর্তি হতে চান?

অনলাইনে আবেদন করে রাখুন, অফিস থেকে ফোন করে ভর্তি পরীক্ষা ও পরবর্তী ধাপ জানিয়ে দেওয়া হবে।